হলুদ-সবুজে সেজে ব্রাজিলকে শুভকামনা পড়শীর

Share

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরে ফুটবল হাতে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ কামনা ব্রাজিল।’

পোস্টে ব্রাজিলের পতাকার ইমোজি ও বিশ্বকাপ-সংক্রান্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন পড়শী। তাঁর এই পোস্টে ভক্তরাও নানা মন্তব্যে ব্রাজিলের প্রতি নিজেদের সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য তাদের।