বিচ্ছেদের মামলা তুলে নিলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা

Share

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়র বিরুদ্ধে করা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে যুক্ত হয়ে তিনি আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গালপাট্টু আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। মতপার্থক্যের কারণে বৈবাহিক সম্পর্কের অবসান চাইলেও শেষ পর্যন্ত তিনি সেই আবেদন তুলে নেন। তবে কী কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তা বিস্তারিত জানাননি।

 

১৯৯৯ সালে বিয়ে করা বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের ঘটনায় তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে চলা জল্পনায় নতুন মোড় এসেছে।