‘কিছু মনে করিনি’, কনসার্টে বোতল নিক্ষেপের পর হাসান

Share

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছোড়া পানির বোতল মুখে লাগে ব্যান্ড ‘আর্ক’-এর ভোকাল হাসানের। তবে ঘটনার পরও তিনি গান চালিয়ে যান।

 

ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে হাসান জানান, তিনি বিষয়টি মনে করেননি। তার ভাষ্য, হয়তো কেউ ভুল করে ফেলেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে—এমন প্রত্যাশাও জানান এই সংগীতশিল্পী।

 

হাসানের উদার আচরণে প্রশংসা জানিয়েছেন ভক্ত ও সহশিল্পীরা। তিনি বলেন, “গানই আমাদের ভাষা, স্টেজই আমাদের ঘর। শো মাস্ট গো অন।”