ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

Share

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিডনি টাওল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিত্তনালির ক্যানসার (কোলাঞ্জিওকারসিনোমা) শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার জটিলতায় তার মৃত্যু হয়েছে। প্রায় তিন বছর ধরে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিজের লড়াই, আশা ও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন তিনি।

 

টিকটক ও ইনস্টাগ্রামে লাখো অনুসারীর কাছে সিডনির সাহসী যাত্রা অনুপ্রেরণার হয়ে উঠেছিল। তার মৃত্যুতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।