দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব প্রথমবারের মতো বাবা হয়েছেন। ৪ আগস্ট রাতে ঢাকার একটি হাসপাতালে তার স্ত্রী সূচনা তাসনীম কন্যাসন্তানের জন্ম দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করে বাবা হওয়ার আনন্দের খবর জানান নিরব। নবজাতকের নাম রাখা হয়েছে নাভিশা সারীন। মেয়ের আগমনে উচ্ছ্বসিত এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।