মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন মেঘনা। একই পোস্টে অনলাইনে হয়রানির ঘটনায় এনসিপির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে এ বিষয়ে পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।