কেটি পেরির সঙ্গে ট্রুডোর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

Share

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির ঘনিষ্ঠ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গ্রিসে নৌভ্রমণের সময় দুজনকে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়।

 

২০২৫ সাল থেকেই ট্রুডো-পেরির সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে প্রথমবার বড় কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তারা। পরে পেরি এক সাক্ষাৎকারে জানান, তিনি বর্তমানে গভীরভাবে প্রেমে আছেন।

 

পেরির আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুম এবং ট্রুডোর আগে সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল। দুজনেরই আগের সম্পর্ক থেকে সন্তান রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি নতুন করে সম্পর্কের আলোচনা উসকে দিয়েছে।