চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ও ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডন মহানগর দায়রা জজ আদালতেও জামিন পাননি। মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে ১২ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়েছিল। মামলায় ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। এ বিষয়ে শুনানি হবে ২৭ আগস্ট।