এক দশক আগে ছোট পর্দার মিষ্টি ‘রুহি’ হিসেবে পরিচিত ছিলেন রুহানিকা ধাওয়ান। ইয়ে হ্যায় মোহাব্বাতেঁ-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সেই শিশু শিল্পী এখন ১৮ বছরের আত্মবিশ্বাসী তরুণী। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সাফল্য পেয়েছেন রুহানিকা। ২০২৫ সালে আইবি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছেন তিনি এবং বর্তমানে বিবিএ পড়ছেন। মাত্র ১৫ বছর বয়সে নিজের উপার্জনে ফ্ল্যাট কেনার পাশাপাশি ১৮ বছরে মাকে মার্সিডিজ-বেঞ্জ উপহার দেওয়ার কথাও জানা গেছে। এবার চেনা ‘সুইট ইমেজ’ ভেঙে স্টান্টভিত্তিক রিয়েলিটি শো খাতরোঁ কে খিলাড়ি-এর ১৫তম মৌসুমে অংশ নিয়েছেন রুহানিকা। কেপটাউনে ধারণ করা এই শোতে অভিজ্ঞ প্রতিযোগীদের সঙ্গে সাহসিকতার পরীক্ষায় অংশ নিয়ে নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।