শুভশ্রীর রান্না করার বিষয়ে এবার মুখ খুললেন রাজের মা

Share

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে রান্নাঘরে ঢুকতেই দেন না তার শাশুড়ি—এ কথা জানিয়েছেন স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী। রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’-এর প্রিমিয়ারে রাজ বলেন, শুভশ্রী রান্নাঘরে ঢুকবেন—এটা তার মা একেবারেই চান না। বরং পরিবারের অন্যরাই রান্না করবেন বলে জানান তিনি। রাজের ভাষায়, তার মায়ের কড়া নির্দেশ—শুভশ্রী রান্নাঘরের চৌকাঠও পেরোতে পারবেন না। বিয়ের পর শুভশ্রীও একাধিকবার জানিয়েছিলেন, শ্বশুরবাড়িতে তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না। তার শাশুড়ি চান, বউমা যেন রানির মতো থাকেন। এমনকি বিয়ের আগে রান্নার প্রতি যে সামান্য আগ্রহ ছিল, সেটিও শাশুড়ির কারণে কমে গেছে বলে জানিয়েছিলেন অভিনেত্রী। এদিকে রাজ-শুভশ্রীর সংসার নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সাম্প্রতিক সময়ে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তাদের পারিবারিক বন্ধনের ছবিই দেখা গেছে। ২০১৮ সালে বিয়ের পর দুই সন্তান নিয়ে সংসার করছেন এই তারকা দম্পতি।