জন্মদিনে রণবীরকে কোলে নিয়ে আলিয়ার আদর, ভাইরাল ছবি

Share

জন্মদিনে স্বামী রণবীর কাপুরকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাদের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত। ছবির একটিতে দেখা যায়, ঘরের এক কোণে চেয়ারে বসে থাকা রণবীরকে কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো পোশাকে রণবীর ও লাল পোশাকে আলিয়াকে হাসি-খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি।’ রণবীর-আলিয়া বলিউডের আলোচিত তারকা দম্পতিদের একজন। ২০২২ সালে বিয়ের পর তাদের সংসারে এসেছে কন্যাসন্তান রাহা। কাজের ব্যস্ততার মধ্যেও তারা সংসার ও সন্তানকে সময় দিচ্ছেন। বর্তমানে দুজনই সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রচারে ব্যস্ত। পাশাপাশি রণবীর ‘রামায়ণ’ সিনেমাতেও অভিনয় করছেন।