ভালোবাসা নিয়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে: কুমার বিশ্বজিৎ

Share

ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। নিজের ফেসবুক পেজে ভক্তদের পছন্দের গান নিয়ে করা এক পোস্টে পাওয়া অসংখ্য প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

শিল্পী জানান, ভক্তরা তার ১২৫টি গানের নাম উল্লেখ করেছেন, যার মধ্যে শতাধিক মৌলিক গান রয়েছে। এই ভালোবাসাকে জীবনের বড় প্রাপ্তি উল্লেখ করে কুমার বিশ্বজিৎ বলেন, মানুষের অন্তরে গান হয়ে থেকে যাওয়াই একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় পাওয়া। এ ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে বিদায় নেওয়া শান্তির বলেও মন্তব্য করেন তিনি। পোস্টের সঙ্গে নিজের জনপ্রিয় গান ‘একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে’-এর অংশও শেয়ার করেন এই শিল্পী।