পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে আইনি নোটিশ দিয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ‘বিমল এলাচ’র বিজ্ঞাপনে তাদের অংশগ্রহণ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশের পর নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ ও অজয়ের পুরোনো বক্তব্য। অজয় দাবি করেছিলেন, তিনি পান মশলা নয়, মূলত এলাচের বিজ্ঞাপন করছেন। কোনো পণ্য ক্ষতিকর হলে সেটি বাজারে বিক্রির অনুমতি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।
অন্যদিকে শাহরুখের যুক্তি ছিল, কোনো পণ্য ক্ষতিকর হলে তার উৎপাদন ও বিক্রি বন্ধ করা উচিত। শুধু বিজ্ঞাপনে অভিনয়ের জন্য অভিনেতাকে দায়ী না করে ক্ষতিকর পণ্য তৈরির অনুমতি বন্ধ করার পক্ষেই কথা বলেছিলেন তিনি।