ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের চিকিৎসায় স্বস্তির খবর জানিয়েছেন তার পারিবারিক চিকিৎসক। লন্ডনে সর্বশেষ করা সিটি স্ক্যানে টিউমার বাড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। চিকিৎসকের ভাষায়, এটি ‘গুড সাইন’।
ইলিয়াস কাঞ্চনের স্মৃতিশক্তিও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রিত এবং চলমান চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে। টিউমার যেন আর না বাড়ে, সে লক্ষ্যেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।