এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

Share

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ। ২০২২ সালের পর এটিই তাদের সবচেয়ে বড় ছাঁটাই। পণ্য উন্নয়ন, প্রযুক্তি, আইন ও মানবসম্পদ বিভাগে ছাঁটাইয়ের প্রভাব বেশি পড়বে। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুই প্রধান নির্বাহী। এদিকে ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় বিজ্ঞাপননির্ভর সেবা, সরাসরি অনুষ্ঠান, খেলাধুলা ও গেমিং খাতে বিনিয়োগ বাড়াচ্ছে নেটফ্লিক্স।