ছোট ছেলের দেখা মিলল না, নাসিমা খানের দাফন দিলেন বড় ছেলে

Share

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খানকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজিমপুর পুরাতন কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের শেষ বিদায়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বড় ছেলে শাবাব নাসিম রহমান। তবে গত কয়েক মাস ধরে নিখোঁজ ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশলের সন্ধান মেলেনি।

গত ১১ অক্টোবর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া এই অভিনেত্রী বাংলা ও উর্দু চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন। সর্বশেষ ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় তাঁকে।