বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তির পর ঐশ্বরিয়া রাইয়ের জনপ্রিয় গান ‘নিম্বুডা’ নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। কেউ কেউ বলেছিলেন, অভিনেত্রীকে নাকি ‘মুজরা’ করানো হয়েছে।
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন বানসালি। ২৭ বছর পর সেই সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ছবির প্রতিটি বিষয়—পোশাক, গয়না, সেটের সাজসজ্জা থেকে শুরু করে ঐশ্বরিয়ার চোখের কাজল পর্যন্ত—তিনি নিজে যত্ন নিয়ে ঠিক করেছিলেন।
১৯৯৯ সালের ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তির পর ব্যাপক সাফল্য পায় এবং ঐশ্বরিয়া রাইয়ের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি সিনেমা হিসেবে জায়গা করে নেয়। বানসালির মতে, ছবির নারী চরিত্রে সৌন্দর্য ও ব্যক্তিত্বকে সম্মান দিয়ে তুলে ধরাই ছিল তার মূল লক্ষ্য।