মারা গেলেন প্রখ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

Share

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

 

অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানালে পরে বিষয়টি নিশ্চিত করেন প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি। জানা গেছে, ক্যানসার পুনরায় ধরা পড়ার পর গত এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

চার দশকের বেশি অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। ‘মহাভারত’-এ অশ্বত্থামা, ‘লাগান’-এ দেবা সিং এবং ‘গজনি’ সিনেমার শক্তিশালী খলচরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

 

বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত ছিলেন অনন্ত জলিল অভিনীত ‘নেত্রী–দ্য লিডার’ চলচ্চিত্রে কাজের মাধ্যমে। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।