১৫০ কেজি থেকে ওজন কমানোর লড়াই, অর্জুনের নতুন উপলব্ধি

Share

বলিউড অভিনেতা অর্জুন কাপুর জানিয়েছেন, ওজন কমানোর যাত্রা তার জন্য শুধু শারীরিক নয়, মানসিক লড়াইও ছিল। ১৬ বছর বয়সে তার ওজন ছিল প্রায় ১৫০ কেজি। পরে কঠোর পরিশ্রমে প্রায় ৫০ কেজি ওজন কমান তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন জানান, এখন তিনি অন্যের সঙ্গে তুলনা না করে নিজের সুস্থতা ও মানসিক শান্তির জন্য শরীরচর্চা করেন। নিয়মিত ব্যায়াম, থেরাপি ও আত্মযত্ন তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

 

অর্জুন বলেন, ফিটনেস মানে শুধু ওজন কমানো নয়; বরং শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি করা। প্রয়োজন হলে ‘না’ বলতে শেখা এবং নিজের জন্য সময় রাখাই তার জীবনের বড় পরিবর্তন।