সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে সালমান খানকে আগের তুলনায় অনেকটা রোগা দেখায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে অসুস্থতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেতা জানান, তিনি অসুস্থ নন; বরং নতুন সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে পরিকল্পিতভাবে ওজন কমিয়েছেন।
ভাই সোহেল খানের সঙ্গে আলাপচারিতায় সালমান জানান, তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন। নিয়মিত শরীরচর্চা ও কঠোর ডায়েটের ফলেই এই পরিবর্তন এসেছে এবং সামনে থাকা চলচ্চিত্রগুলোর জন্য নিজেকে আরও ফিট করে তুলতেই তার এই উদ্যোগ। পরে নতুন ছবি প্রকাশ করে ভক্তদের আশ্বস্ত করেন তিনি যে, তিনি সুস্থ আছেন এবং নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত।