ক্যানসারে দুর্বল শরীর, ১৫ মাস পর দেশে ফিরে দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন

Share

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

 

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চান। তার ছেলে মিরাজুল মইন জয় জানান, আগের তুলনায় বাবার শারীরিক অবস্থা কিছুটা ভালো।

 

গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন এই অভিনেতা। সেখানে অস্ত্রোপচারের পর টিউমারের বড় অংশ অপসারণ করা হলেও পরবর্তী পরীক্ষায় ব্রেন ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি ও ওরাল থেরাপি নেন তিনি।