‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই

Share

বাংলা লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বাগত দে আর নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের বরাতে জানা গেছে, গত ৩ আগস্ট সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

‘সোনা বন্ধু রে’ ও ‘ময়না ছলাৎ ছলাৎ’সহ অসংখ্য জনপ্রিয় লোকগানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন স্বাগত দে। তার মৃত্যুতে বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।