সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মৌসুমী মৌ

Share

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ইভেন্টের কাজ শেষে ফেরার পথে তার গাড়িতে একটি দ্রুতগামী পিকআপ ধাক্কা দেয়।

 

দুর্ঘটনায় মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী মৌ বলেন, বড় ধরনের বিপদ থেকে আল্লাহর রহমতে বেঁচে গেছেন।

 

তিনি জানান, পিকআপের ধাক্কায় গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। একই সঙ্গে তার পেছনে থাকা সহকর্মীও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। বর্তমানে সুস্থতার দিকে রয়েছেন এই উপস্থাপক।