কানাডার জনপ্রিয় অভিনেতা স্কট হাইল্যান্ডস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় ভুগছিলেন তিনি। গত ২৯ জুলাই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে লুক হাইল্যান্ডস।
১৯৮০-এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট হিট’-এ গোয়েন্দা কেভিন ও’ব্রায়েন চরিত্রে অভিনয় করে পরিচিতি পান স্কট। এছাড়া ‘দ্য এক্স-ফাইলস’, ‘এনওয়াইপিডি ব্লু’ ও ‘ফার্গো’-সহ বেশ কিছু আলোচিত টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে কানাডার চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।