১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত

Share

১৮ বছর পর মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি মোটা লাভে বিক্রি করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ৫২.৫ লাখ রুপিতে কেনা ১,৫৯৪.২৪ বর্গফুটের অফিসটি ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’-এর কাছে বিক্রি করা হয়েছে। সম্পত্তি হস্তান্তরে প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে। রিয়েল এস্টেটে বিনিয়োগের ধারাবাহিকতায় এর আগেও সম্পত্তি লিজ ও বিক্রির মাধ্যমে মুনাফা করেছেন মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে।