আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার জন্মদিনে নতুন গান প্রকাশ করছে ‘লিডিয়ান’ ব্যান্ড। ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদার।
রাজেশ জানান, বাচ্চু ভাইয়ের জনপ্রিয় কিছু গানের শিরোনাম ও কথামালাকে ভিন্নভাবে সাজিয়ে গানটি তৈরি করা হয়েছে। একই সঙ্গে আইয়ুব বাচ্চুর স্বপ্নের মিউজিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। গানটি ১৬ আগস্ট ‘লিডিয়ান’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে।