অস্ত্রোপচারের পর ইবরার টিপুর শারীরিক অবস্থার উন্নতি, ফিরছেন গানে

Share

ক্যানসারের চিকিৎসায় একাধিক অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সংগীতশিল্পী ইবরার টিপুর। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই শিল্পী জানিয়েছেন, সর্বশেষ মস্তিষ্কের অস্ত্রোপচারের রিপোর্টও ভালো এসেছে।

 

দ্বিতীয় অস্ত্রোপচারের পর প্রায় হারিয়ে ফেলেছিলেন কণ্ঠস্বর। তবে দীর্ঘ বিরতির পর সম্প্রতি হারমোনিয়াম বাজিয়ে নিজের গান গেয়ে শোনান তিনি। এখন পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফেরার আশায় সবার কাছে দোয়া চেয়েছেন ইবরার টিপু।