দক্ষিণী তারকা অজিত কুমার ইউরোপের আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। রেস চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে তার রেসিং কারের সংঘর্ষ হয়। তবে বড় ধরনের ক্ষতি হলেও গুরুতর চোট পাননি অজিত। দুর্ঘটনার পর নিজেই নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগেও রেসিং ট্র্যাকে একাধিক দুর্ঘটনার মুখে পড়েছেন এই অভিনেতা। বর্তমানে ভক্তরা তার দ্রুত সুস্থতা ও মানসিকভাবে সামলে ওঠার জন্য প্রার্থনা করছেন।