দক্ষিণী অভিনেত্রী মামিতা বাইজু একই পঞ্জিকাবর্ষে তিনটি ২০০ কোটি রুপি আয়ের সিনেমা উপহার দিয়ে গড়েছেন বিরল রেকর্ড। ‘জন নায়াগান’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’—তিন সিনেমাই বক্স অফিসে ২০০ কোটি রুপির সীমা পেরিয়েছে। এর মধ্য দিয়ে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের পর ভারতের তৃতীয় অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়লেন মামিতা। ‘প্রেমালু’সহ তার চারটি সফল সিনেমার সম্মিলিত আয় ছাড়িয়ে গেছে এক হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি নাচ ও পর্দায় প্রাণবন্ত উপস্থিতির জন্যও প্রশংসিত মামিতা। নির্মাতা গিরিশ এডি ও অভিনেত্রী রাধিকা শরৎকুমার তার অভিনয় দক্ষতা ও প্রতিভার প্রশংসা করেছেন। অল্প সময়েই তিনি দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত ও চাহিদাসম্পন্ন অভিনেত্রী হয়ে উঠেছেন।