নড়াচড়া করার ক্ষমতাও হারিয়েছেন নুসরাত ভারুচা

Share

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। স্পাইনাল ফ্র্যাকচার ধরা পড়ার পর শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রীর শিগগিরই অস্ত্রোপচার হওয়ার কথা। হাসপাতালে নেওয়ার সময় নুসরাতের পাশে ছিলেন তাঁর মা ও পরিবারের সদস্যরা। তাঁর জনসংযোগ দল জানিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রীর চিকিৎসা ও সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। প্রায় দুই দশকের অভিনয়জীবনে ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো সিনেমায় অভিনয় করেছেন নুসরাত। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘উফফ ইয়ে সিয়াপা’ সিনেমায়।