না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান

Share

জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

 

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তার প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।