কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুর ও নভ্যা নভেলি নন্দার সঙ্গে ছুটি কাটাচ্ছেন অনন্যা পান্ডে। সমুদ্র, সূর্যাস্ত, আড্ডা ও পার্টির নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে বিভিন্ন পোশাকে অনন্যার ফ্যাশনেবল লুকও নজর কেড়েছে। তিন বন্ধুর একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভ্রমণে ছিল রাতের পার্টি ও ম্যাঙ্গো স্টিকি রাইসের মতো খাবারের আয়োজন। বিমানের জানালা থেকে দেখা সমুদ্র ও সবুজ দ্বীপের দৃশ্য দিয়ে শেষ হয়েছে ছবির অ্যালবাম।