স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার করেন, বিচ্ছেদ চাননি অভিনেত্রী

Share

অভিনেতা মাজহার খানের সঙ্গে জিনাত আমানের দাম্পত্য জীবন শুরু থেকেই নানা টানাপোড়েনে ভরা ছিল। সিমি গারেওয়ালের এক পুরনো সাক্ষাৎকারে জিনাত জানিয়েছিলেন, বিয়ের এক বছরের মধ্যেই তাঁর মনে হয়েছিল সিদ্ধান্তটি ভুল ছিল। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এর মধ্যেই মাজহারের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে বিচ্ছেদের পথে হাঁটেননি জিনাত। পরিবারের আপত্তি অগ্রাহ্য করে মাজহারকে বিয়ে করেছিলেন বলে সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। পরে মাজহার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসা ও পরিচর্যার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন অভিনেত্রী। প্রায় পাঁচ বছর স্বামীর চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ছুটেছেন জিনাত, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং বাড়িতে দেখভালের প্রয়োজনীয় কাজও শিখেছেন। ১২ বছরের দাম্পত্যের পর ১৯৯৮ সালে মাজহার মারা যান।