‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে হাজির হয়েছেন নারী চিকিৎসক। তাঁকে ঘিরেই প্রেশারের সমস্যায় পড়েছেন পাশা ভাই! ১৬তম পর্বের প্রসঙ্গ তুলে নির্মাতা কাজল আরেফিন অমি মজার ছলে জানতে চেয়েছেন, পাশা ভাইয়ের প্রেশার হাই নাকি লো। অন্যদিকে, মারজুক রাসেলও চিকিৎসককে নিয়ে মজার ক্যাপশন দিয়েছেন। নতুন এই ঘটনায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।