অ্যাভাটার জগতে নতুন অভিযান, এবার ১৪ বছরের কুরুকের গল্প

Share

জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর জগতে আসছে নতুন সিরিজ ‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’। এতে ১৪ বছর বয়সী অ্যাভাটার কুরুকের অভিযান, বিপদ মোকাবিলা ও বিশ্বে ভারসাম্য রক্ষার গল্প তুলে ধরা হবে।

গত ৯ অক্টোবর নিউইয়র্ক কমিক কনে সিরিজটির ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজির সহ-নির্মাতা মাইকেল দান্তে ডিমার্টিনো ও ব্রায়ান কোনিয়েটজকো। কুরুকের পাশাপাশি তার পোষা প্রাণী নিকিকেও দেখা যাবে এতে।

সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি ‘অ্যাভাটার: সেভেন হ্যাভেনস’-এর তৃতীয় ও চতুর্থ মৌসুমের অনুমোদনও দিয়েছে প্ল্যাটফর্মটি। নতুন সিরিজের মাধ্যমে অ্যাভাটার মহাবিশ্বের অতীতের গল্প আরও বিস্তৃত হবে।